প্রোডাক্টের লং ডেসক্রিপশন
ব্রণ ও ত্বকের দাগের সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্য The Ordinary Salicylic Acid 2% Solution একটি দারুণ সমাধান। এর ২% স্যালিসিলিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে এবং লোমকূপের ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার করে নতুন ব্রণ উঠা প্রতিরোধ করতে সাহায্য করে।
মূল বৈশিষ্ট্যসমূহ:
একনে ও দাগ দূরীকরণে কার্যকর: ব্রণের লালচে ভাব ও একনের দাগ দ্রুত কমাতে সাহায্য করে।
ডিপ পোর ক্লিঞ্জিং: ত্বকের ভেতরের ময়লা ও অতিরিক্ত তেল দূর করে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস নিয়ন্ত্রণ করে।
মসৃণ ত্বক: ত্বকের টেক্সচার উন্নত করে ত্বককে সমঝল ও উজ্জ্বল করে তোলে।
ব্লেমিশ-প্রোন স্কিনের জন্য উপযুক্ত: তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য এটি বিশেষভাবে তৈরি।
ব্যবহার বিধি:
দিনে একবার (বিশেষ করে রাতে) মুখ ভালো করে পরিষ্কার করার পর নির্দিষ্ট ব্রণ বা আক্রান্ত স্থানে খুব সামান্য পরিমাণে ব্যবহার করুন। পুরো মুখে ব্যবহার করতে চাইলে কয়েক ফোঁটা নিয়ে হালকাভাবে ছড়িয়ে দিন। দিনবেলায় ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন।


Reviews
There are no reviews yet.