প্রোডাক্টের লং ডেসক্রিপশন: আপনার সারাদিনের মেকআপকে স্মাজ-প্রুফ ও মেকআপ ট্রান্সফার-মুক্ত রাখতে L’Oreal Paris Infaillible 3-Second Setting Mist একটি সেরা সমাধান। মাইক্রো-ফাইন এই মিট স্প্রেটি ব্যবহারের মাত্র ৩ সেকেন্ডের মধ্যে শুকিয়ে মেকআপকে ত্বক ও কাপড়ে লেপে যাওয়া থেকে রক্ষা করে। হালকা ও নন-স্টিকি ফর্মুলা হওয়ার কারণে এটি ব্যবহারে ত্বক একদম ন্যাচারাল ও মসৃণ দেখায়। ঘাম ও তেলের কারণে মেকআপ ঘেঁটে যাওয়া রোধ করে এটি প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত লুক ধরে রাখতে সাহায্য করে।
ব্যবহারের নিয়ম: বোতলটি ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। মেকআপ সম্পূর্ণ করার পর চোখ ও মুখ বন্ধ রেখে মুখ থেকে আনুমানিক ৮-১০ ইঞ্চি দূর থেকে সমানভাবে স্প্রে করুন।






Reviews
There are no reviews yet.